দায়িত্ববোধ থেকে গানের মডেল!

মঞ্চ, টিভি নাটক, সিনেমা—সবক্ষেত্রেই বিচরণ করেছেন তিনি। এবার তাঁকে দেখা যাবে গানের মডেল হিসেবেও। এ কাজটি নাকি তিনি করছেন একেবারে দায়িত্ববোধ থেকেই। প্রথম আলোর সঙ্গে কথা প্রসঙ্গে গতকাল মঙ্গলবার গানের ভিডিওতে কাজ করার বিষয়টি নিশ্চিত করেছেন জাহিদ হাসান নিজে।
'বেয়াইন সাহেব’ গানে কণ্ঠ দিয়েছেন প্রয়াত সংগীতশিল্পী খালিদ হাসান মিলুর বড় সন্তানপ্রতীক হাসান। যৌথভাবে গানটির কথা লিখেছেন প্রতীক হাসান ও প্রীতম হাসান। গানটি সংগীত পরিচালনক প্রতীম হাসান।
আজ বুধবার ঢাকার বিএফডিসিতে জাহিদ অভিনীত এই গানের ভিডিওচিত্রের দৃশ্য ধারণহবে। প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল এর ব্যানারে নির্মিত 'বেয়াইন সাহেব' গানের সার্বিকপরিকল্পনায় আছেন আসিফ ইকবাল।
দীর্ঘ অভিনয়জীবনে জাহিদ হাসান কখনোই আলাদা করে গানের মডেল হননি বলেজানান। তবে নাটক, টেলিছবি বা সিনেমার গানের দৃশ্যে তাঁকে হরহামেশাই দেখা গেছে।গানের ভিডিওতে মডেল হওয়ার কারণ প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘গানচিল এর মালিকও গীতিকার আসিফ ইকবাল ভাই আমাদের সঙ্গে পারিবারিকভাবেই পরিচিত। তাঁর বড়ভাই সদরুল পাশাও আমাদের খুব আপন, অনেক গুণী মানুষ। আসিফ ইকবালের লেখাওভালো লেগেছে। তাঁকে জানিয়েছিও সে কথা। তাঁরই পরিকল্পনায় ভিডিওটি নির্মিত হতেযাচ্ছে,কাজটি করার এটাও একটা কারণ।'
পারিবারিক কারণ ছাড়া আরেকটা বিষয় ভেবে তিনি গানের ভিডিওর মডেল হতে রাজি হয়েছেন বলে জানান জাহিদ। বললেন, ‘এখন শহর কিংবা গ্রামে যেকোনো বিয়ে কিংবা গায়েহলুদের অনুষ্ঠানে দেখি হিন্দি গান বাজে। বিয়েশাদির অনুষ্ঠানে সবাইকে হিন্দি গানের সঙ্গে নাচতে দেখছি। বাংলা গান একেবারে নেই বললেই চলে। আমাদের বাংলা গানের একটা বিরাট ঐতিহ্য আছে। এরপর আমার একটা দায়িত্ববোধ এল। এটা আমজনতার গান হবে।’ ‘বেয়াইন সাহেব’ গানটির ভিডিও পরিচালনা করবেন তানিম রহমান।