দীপ্ত টিভির এক বছর পূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৮ নভেম্বর প্রথম বর্ষপূর্তি উদ্যাপন করতে যাচ্ছে বেসরকারি চ্যানেল দীপ্ত টিভি। এ উপলক্ষে আজ বিকেল ৫টা ৩০ মিনিট থেকে দীপ্ত টিভি ভবনে আয়োজন করা হয়েছে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘ক্লোজআপ নিবেদিত দীপ্ত কনসার্ট’। প্রথমে ওয়ালটন নিবেদিত মেগা কুইজ বিজয়ীদের পুরস্কৃত করবেন কাজী মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান ও আরবি গ্রুপের ডেপুটি ডিরেক্টর মোহম্মদ ফিরোজ আলম। এরপর থাকছে তরুণ কণ্ঠশিল্পী মুহিন, নিশীতা ও পড়শীর গান। তা ছাড়া চ্যানেলটি জানিয়েছে, তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর কনসার্টের মূল আকর্ষণ হিসেবে থাকছে ফোক সম্রাজ্ঞী মমতাজের সরাসরি পরিবেশনা। ক্লোজআপ নিবেদিত দীপ্ত কনসার্ট দর্শকদের জন্য দীপ্ত টিভি সরাসরি সম্প্রচার করবে বিকেল ৫টা ৩০ মিনিট থেকে।