দুই তরুণের ধারাবাহিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলিংবেল ধারাবাহিকে সানজিদা প্রীতি
কলিংবেল ধারাবাহিকে সানজিদা প্রীতি

আজ থেকে দেশ টিভিতে শুরু হচ্ছে দুই তরুণ পরিচালকের নতুন দুটি ধারাবাহিক। কলিংবেল নামে ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত এবং নাইন অ্যান্ড অ্যা হাফ নাটকটি পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ। এটি রচনা করেছেন তুহিন রাসেল।
কলিংবেল সম্পর্কে নির্মাতা জানান, ঢাকা শহরের ছুটে চলা কিছু মানুষকে ঘিরেই গড়ে উঠেছে নাটকটির গল্প। এতে অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, সানজিদা প্রীতি, সাজু খাদেম, মিশু সাব্বির, তানজীকা আমিন, অ্যালেন শুভ্র, আইরিন আফরোজ। এটি প্রচারিত হবে প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে। নাইন অ্যান্ড অ্যা হাফও প্রচারিত হবে একই দিনে রাত সাড়ে ১০টায়। পরিচালক জানান, বিশ্ববিদ্যালয়পড়ুয়া কয়েকজন বন্ধু এবং তাদের পরিবারের গল্পই দেখানো হবে নাটকে। অভিনয় করেছেন হাসান ইমাম, কুমকুম হাসান, মুমতাহিনা টয়া, সিয়াম আহমেদ, তৌসিফ মাহবুব, সালমান মুক্তাদির ও ঈষিকা খান।