দুই বছর পর টিভি নাটকে সিরাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটি অসমাপ্ত কবিতার গল্প টেলিছবিতে সিরাজুল ইসলাম ও ফারহানা মিলি
একটি অসমাপ্ত কবিতার গল্প টেলিছবিতে সিরাজুল ইসলাম ও ফারহানা মিলি

প্রায় দুই বছর পর আবার টিভি নাটকে অভিনয় করছেন সিরাজুল ইসলাম। সিরাজের অভিনয়প্রতিভা সম্পর্কে বলার কিছু নেই। একটি অসমাপ্ত কবিতার গল্প নামের একটি টেলিছবিতে মোহিনী মোহন নামে এক বৃদ্ধের চরিত্রে অভিনয় করছেন তিনি। কালিয়াকৈর জমিদারবাড়িতে সম্প্রতি শেষ হয়েছে ছবিটির চিত্রধারণের কাজ।

১৯৪৫ সালে আকাশবাণীতে বেতারনাটকের মধ্য দিয়ে তাঁর অভিনয়জীবন শুরু হয়েছিল।
তাঁর সহশিল্পী ছিলেন ফারহানা মিলি। এ রকম একজন গুণী শিল্পীর সঙ্গে অভিনয় করতে কেমন লাগল, এ কথা জিজ্ঞেস করলে মিলি বলেন, তাঁর সঙ্গে অভিনয় করতে গিয়ে আমি আবেগপ্রবণ হয়েছি বারবার। প্রথম শট দিতে একটু সংকোচ হচ্ছিল। তিনি নানা কথা বলে আমার জড়তা কাটিয়ে দিলেন। নাটকে আমি এক হিন্দু রমণী। আমার পূজা দেওয়ার অভিজ্ঞতা নেই বলে সিরাজ চাচাই শিখিয়ে দিলেন কীভাবে থালা ঘোরাতে হয়, কীভাবে পূজা শেষে প্রসাদ দিতে হয়। আসলে গুণী শিল্পীরা খুব সহজেই অন্যকে শেখাতে পারেন।

কেন এত দিন অভিনয় করেননি জানতে চাইলে সিরাজুল ইসলাম জানালেন, এখন সত্যিই বয়স হয়ে গেছে। অভিনয় করার সে শক্তি আর নেই। ভালো গল্প বা চিত্রনাট্য পেলেই কাজ করব।

টেলিছবিটিতে আরও অভিনয় করেছেন দিলারা জামান, রাইসুল ইসলাম আসাদ, সুজাত শিমুল, শান্তা প্রমুখ।