দুই রূপে প্রাণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই নাটকে দুটি ভিন্ন চরিত্রে এবার অভিনয় করলেন প্রাণ রায়। নাটকের নাম প্যাঁচ ফোরেন। নাটকটিতে তাঁকে দেখা যাবে দুই ভাইয়ের চরিত্রে। একজন সরকারি চাকরিজীবী, অন্যজন মাদ্রাসার শিক্ষক। দ্বৈত চরিত্রে অভিনয় প্রসঙ্গে প্রাণ বলেন, ‘এক নাটকে দুটি চরিত্রে এটি আমার প্রথম অভিনয়। তাই অভিজ্ঞতাটাও নতুন। তবে শিল্পীর জন্য এটা ইতিবাচক—চরিত্র নিয়ে কাজ করার সুযোগ পাওয়া যায়।’ নাটকটি লিখেছেন ফারুক হোসেন এবং পরিচালনা করেছেন হিমেল আশরাফ। প্যাঁচ ফোরেন-এ আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, লুত্ফর রহমান জর্জ, চঞ্চল চৌধুরী, মিশু সাব্বির, নওশীন, অপর্ণা, সোনিয়া হোসেন প্রমুখ।