দুজনেরই চাই রাজকুমারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘রাজকুমারী’ নাটকের দৃশ্যে নাঈম ও ইন্তেখাব দিনার
‘রাজকুমারী’ নাটকের দৃশ্যে নাঈম ও ইন্তেখাব দিনার

ইন্তেখাব দিনার ও নাঈম—দুই বন্ধু। কিন্তু এ অপরের সঙ্গে সারাক্ষণ যুদ্ধ করেন। দিনারের ভাষায় এই যুদ্ধটা ‘টম-জেরি’র মতো। দুজনই খুব অলস।

একদিন তাঁদের জীবনে আসে এক রাজকুমারী। বদলে যেতে থাকেন তাঁরা। দুজনই স্বপ্ন দেখেন রাজকুমারীকে বিয়ে করবেন।

‘রাজকুমারী’ নাটকের আরেকটি দৃশ্য
‘রাজকুমারী’ নাটকের আরেকটি দৃশ্য

এমন একটি গল্পের নাটক ‘রাজকুমারী’। এই রাজকুমারী চরিত্রে অভিনয় করেছেন মেহরিন ইসলাম। এ ছাড়া আরও আছেন মাহমুদুল হাসান, সোয়েব মনির, সেলিম আহমেদ।
রূপান্তরের রচনায় ‘রাজকুমারী’ নাটকটি পরিচালনা করেছেন পিকলু চৌধুরী। পরিচালক জানালেন, ঈদুল আজহার অনুষ্ঠানমালায় বৈশাখী টিভিতে প্রচার করা হবে নাটকটি।