দুটি পাতা একটি কুঁড়ির দেশে 'কৃষকের ঈদ আনন্দ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কৃষকের ঈদ আনন্দ’ অনুষ্ঠানের দৃশ্য
‘কৃষকের ঈদ আনন্দ’ অনুষ্ঠানের দৃশ্য

চ্যানেল আইয়ে ফার্মারস গেম শো ‘কৃষকের ঈদ আনন্দ’ দেখা যাবে ঈদের পরদিন বিকেল সাড়ে চারটায়। জানা গেছে, এবারের অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে মৌলভীবাজার জেলার কুলাউড়ায় চা বাগানে।

আয়োজকদের কাছ থেকে জানা গেছে, চা পাতা যেমন নিরাকার পানিকে নিমেষে দেয় রঙিন চনমনে এক রং, চা-এর দেশের প্রকৃতি আর মানুষ তেমনি বর্ণিল। চা বাগানের অপরূপ নিসর্গের মাঝে তারা মেতে উঠেছিল অনাবিল আনন্দের খেলাধুলায়। কৃষক, কৃষাণী আর প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এবারের কৃষকের ঈদ আনন্দ পেয়েছে অন্য রূপ।

‘কৃষকের ঈদ আনন্দ’ আয়োজনে এবার থাকছে গ্রামের কৃষক, কৃষাণীদের নিয়ে চমকপ্রদ সব খেলা। সঙ্গে থাকছে দেশ-বিদেশের নানা বিষয় নিয়ে বৈচিত্র্যপূর্ণ প্রতিবেদন।

‘কৃষকের ঈদ আনন্দ’ অনুষ্ঠানে শাইখ সিরাজ
‘কৃষকের ঈদ আনন্দ’ অনুষ্ঠানে শাইখ সিরাজ

‘কৃষকের ঈদ আনন্দ’ অনুষ্ঠানটি পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন শাইখ সিরাজ।