দুর্যোগ ঠেকাতে পাপ স্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সাবধান’ নাটকের একটি দৃশ্যে অভিনয় করেছেন সাজু খাদেম ও নোভা
‘সাবধান’ নাটকের একটি দৃশ্যে অভিনয় করেছেন সাজু খাদেম ও নোভা

সাত দিনের মধ্যে পানিতে ডুবে যাবে বাংলাদেশ। এই খবরটি শোনার পর আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে পুরো দেশ। একে অপরের প্রতি দোষারোপ চলতে থাকে। এই সময় এগিয়ে আসে পাঁচজন যুবক। তারা সবাইকে নিয়ে প্রকাশ্য অনুষ্ঠানে পাপ স্বীকারের আয়োজন করে। এতে করেই নাকি লাঘব হবে প্রাকৃতিক দুর্যোগ। এমন একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে সাত পর্বের ঈদ ধারাবাহিক নাটক ‘সাবধান’।

আরামবাগের একটি গলিতে থাকা পাঁচ জেলার পাঁচ যুবককে নিয়ে গড়ে উঠেছে এই নাটকের কাহিনি। এটি রচনা ও পরিচালনা করেছেন আশুতোষ সুজন। নাটকটির প্রধান কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির, আবদুল মুকিত, সাজু খাদেম, স্বাধীন খসরু, কর্ণ কবির, তানজিকা আমিন, নোভা, নাফিজা কামাল, তাসনুভা তিশা প্রমুখ।


পরিচালক আশুতোষ সুজন জানান, ঈদ অনুষ্ঠানমালার একুশে টিভিতে টানা সাত দিন প্রচারিত হবে এই ঈদ ধারাবাহিকটি।