দূরত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনটিভিতে আজ বেলা দুইটা ৩৫ মিনিটে প্রচারিত হবে টেলিছবি দূরত্ব। লিখেছেন ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। অভিনয় করেছেন রিচি সোলায়মান, তিশা, ইরেশ যাকের, আফরান নিশো, মিতা চৌধুরী প্রমুখ। রাজু নিতুর রিকশা থামায়। নিতু খুব আতঙ্কিত হয়। তার পর থেকে বিভিন্ন জায়গায় তাদের দেখা হয়। রাজু নিতুকে কিছু বলতে চায়। এদিকে বিয়ের জন্য নিতুকে ছেলেপক্ষ দেখতে আসবে। খবর পেয়ে রাজু নিতুর বাসায় যায়। সে নিতুকে তার ভালোবাসার কথা জানায়।