দেখা যাবে না, শোনা যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উর্মিলা কর
উর্মিলা কর

নাটকে অভিনয় করেছেন উর্মিলা। তাঁকে দেখা গেছে একাধিক পণ্যের বিজ্ঞাপনেও। এবার আরও এক বিজ্ঞাপনে তিনি কাজ করলেন, কিন্তু এবার আর তাঁকে দেখা যাবে না, শুধুই শোনা যাবে।
মুঠোফোনে উর্মিলা বলছিলেন, তাঁর কণ্ঠস্বর নাকি একটু কর্কশ। সে জন্য নানা রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। ব্যতিক্রম এ কণ্ঠের কারণে সুবিধাও হয়েছে তাঁর। পেয়েছেন অন্য রকম চরিত্রে কাজ করার সুযোগ। এবার পেলেন বিজ্ঞপনে কণ্ঠ দেওয়ার সুযোগ। উর্মিলা বলেন, ‘আমার কণ্ঠ খানিকটা কর্কশ। তাতে খানিকটা বেনিফিটেড হয়েছি। তবে ফেসবুক বন্ধু ও ভক্তদের কেউ কেউ বলেছেন ভিন্ন কথাও। তাঁদের মতে, আমার কণ্ঠ আরেকটু মিষ্টি হলে নাকি আরও কত কিছু হয়ে যেত।’
বিজ্ঞাপনে কণ্ঠ দেওয়ার মধ্য দিয়ে নতুন অভিজ্ঞতা হলো উর্মিলার। আজ বুধবার সন্ধ্যার পর নিকেতনের একটি স্টুডিওতে বিজ্ঞাপনটি​র জন্য উর্মিলার কণ্ঠ ধারণ করা হয়। এ প্রসঙ্গে উর্মিলা বলেন, ‘এমন কণ্ঠের কারণেই তো বিজ্ঞাপনে কণ্ঠ দেওয়ার সুযোগ পেলাম। আগেও কণ্ঠ দেওয়ার প্রস্তাব পেয়েছি অনেকবার। কিন্তু নাটকের শুটিংয়ের সঙ্গে না মেলায় কণ্ঠ দেওয়া হয়নি।’
মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের ওই বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন আদনান আল রাজীব।