দেশ টিভি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশ টিভিতে ঈদের দিন রাত পৌনে আটটায় প্রচারিত হবে নাটক পুলিশ। লিখেছেন ও পরিচালনা করেছেন ইমেল হক। অভিনয় করেছেন সাজু খাদেম, তিশা ও সুজাত শিমুল
দেশ টিভিতে ঈদের দিন রাত পৌনে আটটায় প্রচারিত হবে নাটক পুলিশ। লিখেছেন ও পরিচালনা করেছেন ইমেল হক। অভিনয় করেছেন সাজু খাদেম, তিশা ও সুজাত শিমুল

ফিল্মি বাড়ি
দেশ টিভিতে ঈদের দিন থেকে সাত দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ছয়টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক ফিল্মি বাড়ি। পরিচালনা করেছেন ফয়সাল রাজীব। অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, শম্পা রেজা, প্রসূন আজাদসহ অনেকে।
মেয়ে রানী আর স্ত্রী সাদিয়াকে নিয়ে কিবরিয়া সাহেবের সংসার। ঢাকায় তার চারতলা বাড়ি আছে। যৌবনে স্বামী-স্ত্রী দুজনই ছিলেন সিনেমার পোকা। তাদের কথাবার্তা-চালচলনে ‘সিনেমাটিক’ ভাব প্রবল। দুজনই চান, মেয়ে রানী একদিন বড় নায়িকা হবে। কিন্তু কীভাবে? পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে বাড়ির প্রতিটি ফ্ল্যাটই তারা ভাড়া দিতে শুরু করেন সিনেমাসংশ্লিষ্ট লোকদের কাছে। একে একে কিবরিয়া সাহেবের বাড়ির বাসিন্দা হন সিনেমার মেকআপম্যান, ফাইটার, নৃত্য পরিচালক, প্লে-ব্যাক সিঙ্গারসহ অনেকে।
হ্যালো আব্বাজান
দেশ টিভিতে মঙ্গলবার রাত পৌনে আটটায় প্রচারিত হবে নাটক হ্যালো আব্বাজান। লিখেছেন মেজবাহউদ্দীন সুমন, পরিচালনা করেছেন আরিফ এ আহনাফ। অভিনয় করেছেন সজল, স্বর্ণা, রহমত আলী প্রমুখ।
আলু ব্যাপারী খোদা বক্সের ছেলে মন্টু বক্স, সিনেমা তার ধ্যান-জ্ঞান। ছেলের এই সিনেমাপ্রীতি বাবার একেবারেই পছন্দ না। এই নিয়ে বাপ-ছেলের মধ্যে চলে ইঁদুর-বিড়াল খেলা। মন্টুর সঙ্গে পাশের বাড়ির মেয়ে চাঁদনির প্রেম, এখানেও খোদা বক্সের আপত্তি। বাপ-বেটার এই যুদ্ধ নিয়েই নাটকের গল্প।
তীর ছিল নিয়তির হাতে
দেশ টিভিতে বুধবার রাত পৌনে আটটায় প্রচারিত হবে নাটক তীর ছিল নিয়তির হাতে। লিখেছেন ও পরিচালনা করেছেন মতিয়া বানু শুকু। অভিনয়ে তৌকীর আহমেদ, শার্লিনসহ অনেকে। সেঁজুতির পুরো পরিবার থাকে যুক্তরাষ্ট্রে। ঢাকায় সে একাই থাকে। হাতখরচ চালানোর জন্য একটি মেগা শপে কাজ করে। আশপাশে কাউকে রক্ত দিতে হলেই সেঁজুতি ছুটে যায়। প্রেমিক সুমনের সঙ্গে তার দিনগুলো ভালোই কাটছিল। হঠাৎ একটা দুঃসংবাদ সবকিছু এলোমেলো করে দেয়।

দেশ টিভিতে ঈদের দিন রাত পৌনে আটটায় প্রচারিত হবে নাটক পুলিশ। লিখেছেন ও পরিচালনা করেছেন ইমেল হক। অভিনয় করেছেন সাজু খাদেম, তিশা ও সুজাত শিমুল