দেশ টিভি অনুষ্ঠানসূচি

ঈদের দিন
সকাল ১০-৩০ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি: তোমার জন্য মরতে পারি (শাকিব খান, অপু বিশ্বাস)। ৩-০০ সোনালী দিন রূপালী গান (সুজিত মোস্তফা, অনুপমা মুক্তি)। ৬-০০ ঈদ আড্ডা (সাইমন, মাহি)। ৭-৪৫ এই রোদ এই বৃষ্টি। ৯-০০ মি. ৪২০। ৯-৪৫ কল-এর গান (বাপ্পা অ্যান্ড ফ্রেন্ডস)।
২৬ সেপ্টেম্বর, শনিবার
সকাল ১০-৩০ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি: রোমিও ২০১৩ (বাপ্পি, সারা জেরিন, শিবা, শানু)। ৩-০০ সোনালী দিন রূপালী গান (বাদশা বুলবুল, রুমানা ইসলাম)। ৬-০০ ক খ গ। ৭-৪৫ সেরাম বাটপার। ৯-০০ মি. ৪২০। ৯-৪৫ কল-এর গান (ইনফার্নো)।

২৭ সেপ্টেম্বর, রোববার
সকাল ১০-৩০ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি: দেশ দরদী (মান্না, ঋতুপর্ণা)। ৩-০০ সোনালী দিন রূপালী গান (সাব্বির, দিনাত জাহান)। ৬-০০ বোল্ড ড্রিমার্স। ৭-৪৫ মেঘেদের রংমিছিল। ৯-০০ মি. ৪২০। ৯-৪৫ কল-এর গান (সোলস)। মি. ৪২০ দেশ টিভিতে ঈদের দিন থেকে ১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন রাত নয়টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক মি. ৪২০। লিখেছেন সুমন্ত আসলাম, পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। অভিনয় করেছেন বাপ্পা মজুমদার, সাজু খাদেম, মিশু সাব্বির, মেহজাবিন, কচি খন্দকার, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, সুদীপ, জয়নাল, শেহজাদ প্রমুখ। বদরুল সাহেবের ষষ্ঠ তলায় ভাড়া থাকে অর্ণব, রবি, কিসলু ও পল্লব। একই বাড়িতে বদরুল সাহেব থাকেন দ্বিতীয় তলায়। প্রতিটি বাসার মালিকই অর্ণব, রবি, কিসলু আর পল্লবের কর্মকাণ্ডে খুবই বিব্রত। তাই তিন থেকে চার মাস পরপর বাসা পরিবর্তন করতে হচ্ছে তাদের। এবার ভালো আচরণের প্রতিশ্রুতি দিয়ে এ বাসায় উঠেছে তারা। কিন্তু আচরণ বদলানো কি এতই সহজ?

সোনালী দিন রূপালী গান
দেশ টিভিতে ঈদের দিন থেকে ১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বেলা তিনটায় স্টুডিও থেকে সরাসরি প্রচার করা হবে চিরস্মরণীয় গান নিয়ে অনুষ্ঠান ‘সোনালী দিন রূপালী গান’। ঈদের দিন উত্তম কুমার ও সুচিত্রা সেন অভিনীত ছবির জনপ্রিয় গান গাইবেন সুজিত মোস্তফা ও অনুপমা মুক্তি, ২৬ সেপ্টেম্বর রাজ্জাক ও কবরী অভিনীত ছবির জনপ্রিয় গান গাইবেন বাদশা বুলবুল ও রুমানা ইসলাম, ২৭ সেপ্টেম্বর আলমগীর ও শাবানা অভিনীত ছবির জনপ্রিয় গান গাইবেন সাব্বির ও দিনাত জাহান।
এই রোদ এই বৃষ্টি
দেশ টিভিতে ঈদের দিন রাত পৌনে আটটায় প্রচারিত হবে নাটক এই রোদ এই বৃষ্টি। লিখেছেন আপেল মাহ্মুদ, পরিচালনা করেছেন গোলাম মুক্তাদির। অভিনয় করেছেন অপূর্ব, শারলিন প্রমুখ। শায়লা আর পুলকের বিয়েটা পারিবারিকভাবেই হতো। কিন্তু শায়লা বেঁকে বসল। তার মনে হলো অপরিচিত ছেলেকে বিয়ে করা ঠিক হবে না। তাই শায়লা সিদ্ধান্ত নিল আগে পুলকের সঙ্গে কয়েক দিন ঘুরবে, তারপর তাকে বুঝবে। যদি ভালো লাগে, তাহলে বিয়ে করবে। শায়লার সিদ্ধান্ত পুলকের পছন্দ হলো। শায়লা আর পুলকের ঘোরাঘুরির তিন দিনের অভিজ্ঞতা নিয়েই তৈরি হলো নাটকটি।