দেশ টিভিতে চার নতুন ধারাবাহিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্সব নাটকের দৃশ্য
উত্সব নাটকের দৃশ্য

দেশ টিভিতে প্রচার শুরু হলো চারটি নতুন ধারাবাহিক নাটকের। এগুলো হলো—তৌহিদ খান বিপ্লবের বারান্দায় রোদ্দুর, আর বি প্রিতমের কম-ইউনিটি, আলভী আহমেদের দ্য কর্পোরেট ও গোলাম মুক্তাদিরের উত্সব। গত শনিবার সন্ধ্যায় দেশ টিভি আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে দেশ টিভির উপব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান বলেন, ‘বর্তমান সময়ে নাটকের দর্শক অনেক কমে গেছে। সেই বিষয়টি মাথায় রেখেই আমরা ধারাবাহিকগুলো বানিয়েছি। চারটি ধারাবাহিকে চার রকমের স্বাদ পাবেন দর্শকেরা।’
আরিফ হাসান জানান, বারান্দায় রোদ্দুর ও উত্সব নাটক দুটি মঙ্গল থেকে বৃহস্পতি এবং কম-ইউনিটি ও দ্য কর্পোরেট শনি থেকে সোমবার রাতে প্রচারিত হবে।
অনুষ্ঠানে নাটকগুলোর অভিনয়শিল্পীদের মধ্যে উপিস্থিত ছিলেন রহমত আলী, আজাদ আবুল কালাম, ওয়াহিদা মল্লিক, শহীদুজ্জামান সেলিম, হিল্লোল, নওশীন, শাহাদত, আইরিন আফরোজ প্রমুখ।