দেশি বেয়ার গ্রিলস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যান ভার্সেস ওয়াইল্ড-এর শুটিংয়ে ইরেশ যাকের, আরফান ও সাজু খাদেম
ম্যান ভার্সেস ওয়াইল্ড-এর শুটিংয়ে ইরেশ যাকের, আরফান ও সাজু খাদেম

বাংলাদেশের ম্যান ভার্সেস ওয়াইল্ড-এর পরিসর ডিসকভারি চ্যানেলের অনুষ্ঠানটির মতো বড় নয়। তবে চেষ্টা আর উৎসাহের কোনো ঘাটতি নেই। নেপালে নাটকটির দল এখন এর শুটিংয়ে ব্যস্ত। সেখান থেকে আসা ছবিতেই ফুটে ওঠে যে বেয়ার গ্রিলসকে অনুপ্রেরণা হিসেবে পেয়ে কতটা রোমাঞ্চিত এর শিল্পীরা। এই নাটকে অভিনয় করছেন ইরেশ যাকের, সাজু খাদেম ও আরফান। নাটকে দেশি ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ অনুষ্ঠানের উপস্থাপক ও চিত্রগ্রাহক তাঁরা। এ ছাড়া এতে আরও অভিনয় করছেন ঊর্মিলা, নাজিরা মৌ, তন্ময়। শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করছেন সকাল আহমেদ। নেপালের শুটিং সেটে পরিচালক জানালেন, ঈদে একটি বেসরকারি টিভি চ্যানেলে এটি প্রচারিত হবে।