দেশে মে দিবসের 'মুক্তির শপথ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মুক্তির শপথ’ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে আছেন ফকির আলমগীর, শিমুল মুস্তাফা, মামুনুর রশীদ, হায়দার আকবর খান রনো ও ডা. ওয়াজেদুল ইসলাম।
‘মুক্তির শপথ’ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে আছেন ফকির আলমগীর, শিমুল মুস্তাফা, মামুনুর রশীদ, হায়দার আকবর খান রনো ও ডা. ওয়াজেদুল ইসলাম।

মে দিবসের গান, কবিতা এবং আলোচনা নিয়ে সাজান হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘মুক্তির শপথ’। মহান মে দিবস উপলক্ষে অনুষ্ঠানটি দেশ টিভিতে প্রচারিত হবে আজ সন্ধ্যা ছয়টায়।
‘মুক্তির শপথ’ অনুষ্ঠানে গান গাইবেন দেশের প্রখ্যাত গণসংগীতশিল্পী ফকির আলমগীর। কবিতা আবৃত্তি করবেন আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা।
দেশ টিভি সূত্রে জানা গেছে, ‘মুক্তির শপথ’ অনুষ্ঠানে ফকির আলমগীর, শিমুল মুস্তাফা ছাড়াও উপস্থিত থাকবেন প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম নেতা হায়দার আকবর খান রনো এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম। মে দিবসের আলোচনায় অংশ নেবেন আমন্ত্রিত অতিথিরা।