দেড় দিনে দুই চরিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘জমজ ৬’ নাটকের একটি দৃশ্যে মোশাররফ করিম ও ভাবনা
‘জমজ ৬’ নাটকের একটি দৃশ্যে মোশাররফ করিম ও ভাবনা

ঈদ অনুষ্ঠানমালায় দেখানো হবে ‘যমজ ৬’ নাটকটি। সেটার শুটিং হলো ঈদুল আজহার তৃতীয় ও চতুর্থ দিন। মাত্র দেড় দিনে সেই নাটকে দুটি চরিত্রে অভিনয় করেছেন ভাবনা। একেবারে ভিন্ন দুটি চরিত্র হওয়ায় বেশ বেগ পেতে হয়েছিল এই অভিনয়শিল্পীকে।
‘যমজ ৬’ নাটকে ভাবনার চরিত্র দুটির নাম ফুল ও কলি। ফুল শুচিবাইগ্রস্ত একজন সাংসারিক মেয়ে। আর কলির ঘর ভর্তি সালমান খানের ছবি। তাঁর ইচ্ছে অভিনেত্রী হওয়া। লাক্স তারকা হওয়ার জন্য নাম লেখায় সে। আর প্রতিবারই ফেল করে ক্লাসে। গত বৃহস্পতি ও শুক্রবার পুবাইলে দিনব্যাপী ধারাবাহিক নাটক ‘যমজ’-এর দৃশ্যধারণ করা হয়। ভাবনা বলেন, ‘“যমজ ৬” নাটকটি মূলত মোশাররফ ভাইকেন্দ্রিক। তাতে নারী চরিত্রের তেমন গুরুত্ব নেই। নাটকটি শুরু থেকেই দেখে আসছি। কিন্তু এবারে আমাকে একটা গুরুত্বপূর্ণ চরিত্র দেওয়া হয়েছে।’
অনিমেষ আইচের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন আজাদ কালাম। নাটকটির মূল চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। আজ রাত সাড়ে অাটটায় আরটিভির ঈদের অনুষ্ঠানমালায় দেখানো হবে নাটকটি।