দ্বীপে বিস্মিত অপূর্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেক ড্রাইভ লেন ধারা​বাহিকের দৃশ্যে অপূর্ব
লেক ড্রাইভ লেন ধারা​বাহিকের দৃশ্যে অপূর্ব

পর্দায় অভিনয় করছেন বড় ভাই। পেছনে বাজছে ছোট ভাইয়ের তৈরি করা আবহসংগীত। দুই ভাই এভাবেই দর্শকদের কাছে ধরা দেবেন লেক ড্রাইভ লেন ধারাবাহিকে। পর্দায় দেখা যাবে অভিনেতা অপূর্বকে, আর পেছনে বাজবে তাঁর ছোট ভাই দর্পণ দ্বীপের করা সংগীত। মেজবাহ উদ্দিন সুমনের রচনা ও নজরুল ইসলাম রাজুর পরিচালনায় ধারাবাহিকটির প্রথম ধাপের শুটিং শেষ হয়েছে। ২ ফেব্রুয়ারি থেকে প্রতি সোম ও মঙ্গলবার রাত ৮টা ১৫ মিনিটে এনটিভিতে প্রচারও শুরু হবে লেক ড্রাইভ লেন নাটকটি।
দুই ভাইয়ের কাজ নিয়ে সন্তুষ্ট পরিচালক। আর বড় ভাই অভিনীত ধারাবাহিকে আবহসংগীতের কাজ করতে পেরে উচ্ছ্বসিত দ্বীপ। একই রকম উচ্ছ্বাস অপূর্বের কণ্ঠেও। বললেন, ‘আমি জানতাম না এ নাটকে আমার ছোট ভাই আবহসংগীতের কাজ করছে। এডিটিং হাউসে ওর সঙ্গে দেখা। তখনই খবরটা জানি। ছোট ভাইয়ের জন্য সত্যি গর্ববোধ হয় তখন।’

অপূর্বর ভাই দ্বীপ
অপূর্বর ভাই দ্বীপ


দ্বীপ বলেন, ‘বড় ভাইয়ের অভিনীত নাটকে কাজ করতে পেরে ভালো লাগছে। আসলে আমি এ নাটকে কাজ করছি, সেটা ভাই জানত না। জানার পর বিস্মিত হয়েছে।’ দ্বীপ ছায়ানট থেকে রবীন্দ্রসংগীতের ওপর সাত বছরের কোর্স সম্পন্ন করেছেন। একখণ্ড স্বপ্ন ও জানি তুমি আসবেই নামে দুটি অ্যালবাম প্রকাশ পেয়েছে। এ ছাড়া নিয়মিতভাবে গান লেখা, সুর করাসহ সংগীতের নানা মাধ্যমে কাজ করেন তিনি।