ধারাবাহিক 'শেষের কবিতা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষের কবিতা নাটকের দৃশ্যে লাবণ্য ও অমিত চরিত্রে নূনা আফরোজ ও অনন্ত হিরা
শেষের কবিতা নাটকের দৃশ্যে লাবণ্য ও অমিত চরিত্রে নূনা আফরোজ ও অনন্ত হিরা

মঞ্চে অনেকবারই রবীন্দ্রনাথের শেষের কবিতা মঞ্চস্থ করেছে প্রাঙ্গণেমোর নাট্যদল। এবার ওই দলের প্রধান অনন্ত হিরা বাংলাদেশ টেলিভিশনের জন্য নির্মাণ করছেন এটি। উপন্যাসের নামের সঙ্গে মিল রেখেই নামকরণ করা হয়েছে এ নাটকের। উপন্যাসের প্রধান দুই চরিত্র অমিত-লাবণ্য হিসেবে অভিনয় করছেন অনন্ত হিরা ও নূনা আফরোজ।
৫ এপ্রিল থেকে নাটকটির শুটিং চলছে হবিগঞ্জের বাহুবল থানার মধুখালী চা-বাগানে। এমন জায়গায় শুটিং কেন? জানতে চাইলে অনন্ত হিরা বলেন, ‘রবীন্দ্রনাথের উপন্যাসে জায়গাটার নিখুঁত বর্ণনা আছে। তার সঙ্গে এ জায়গাটির অনেক মিল। এ কারণেই মধুখালী চা-বাগানকে বেছে নিয়েছি। তা ছাড়া এখান থেকে ভারতের শিলং খুব কাছে। অমিত–লাবণ্যের পরিচয় তো শিলংয়েই।’
নির্মাতা জানান, আসছে পঁচিশে বৈশাখ রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে এ ধারাবাহিকটি তৈরি করা হচ্ছে। ১০ পর্বের ধারাবাহিক শেষের কবিতার প্রচার শুরু হবে পঁচিশে বৈশাখের আগে থেকেই। এর শেষ পর্বটি দেখানো হবে একেবারে রবীন্দ্রজয়ন্তীর দিন। মধুখালীতে শেষের কবিতার শুটিং চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। অনন্ত হিরা বলেন, ‘মূল উপন্যাস ঠিক রেখেই শেষের কবিতার চিত্রনাট্য করা হয়েছে এবং সেভাবেই শুটিং হয়েছে।’