নওশীনের ফেসবুক পেজ হাওয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওশীন
নওশীন

অভিনেত্রী ও উপস্থাপিকা নওশীন খুঁজে পাচ্ছেন না তাঁর নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট। গত বৃহস্পতিবার রাত থেকে এই অবস্থা তাঁর। অ্যাকাউন্টে ঢুকতে গেলেই ডিজেবল দেখাচ্ছে বলে জানান এই অভিনেত্রী।
নওশীনের ধারণা, তাঁর নামে একাধিক ভুয়া অ্যাকাউন্ট থাকার কারণে, ফেসবুক কর্তৃপক্ষের মাধ্যমে তার নিজের অ্যাকাউন্টটি বন্ধ করা হয়েছে।
এ অভিনেত্রী বলেন, বেশ কিছুদিন ধরে ভুয়া অ্যাকাউন্ট থেকে তাঁর আসল অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা হচ্ছিল। যা বিভিন্নভাবে টের পাচ্ছিলেন তিনি। এরপর থেকে ওই সব ভুয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে ফেসবুক কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করেন এই অভিনেত্রী। তারপরই অ্যাকাউন্ট ফিরে পেতে কী ব্যবস্থা নিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, ‘এরই মধ্যে আমি আমার পাসপোর্ট, এনআইডি ও ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি ফেসবুক কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। এখনো ফলাফল আসেনি।’
এ ধরনের ভুয়া অ্যাকাউন্টধারীদের বিরুদ্ধে ফেসবুক কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন নওশীন। তিনি বলেন, ‘শুধু আমার নয়, আমার মতো অনেক তারকার নামেই ভুয়া অ্যাকাউন্ট খুলে কার্যক্রম চালানো হয়। এতে ওই সব তারকা অনেক সময় সামাজিকভাবে বিপদের মুখেও পড়েন। এগুলো বন্ধ হওয়া উচিত।’