নজরুল স্মরণে

মাছরাঙা টেলিভিশন
নজরুলের উপন্যাস বাঁধনহারা অবলম্বনে নির্মিত টেলিছবি কুহু দেখানো হবে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে। এতে অভিনয় করেছেন মৌ ও মাজনুন মিজান
উপস্থাপনায় ফাতেমাতুজজোহরা
নজরুলের প্রয়াণ দিবসে বিদ্রোহী কবিকে স্মরণ করবেন সংগীতশিল্পী ফাতেমাতুজজোহরা। গানের পাশাপাশি তাঁকে দেখা যাবে কাজী নজরুল ইসলামকে নিয়ে কথা বলতেও। তিনি আজ দুটি অনুষ্ঠান উপস্থাপনা করবেন। এটিএন বাংলায় ‘গভীর নিশীথে’ নামের বিশেষ সংগীতানুষ্ঠানটি প্রচারিত হবে বিকেল সোয়া পাঁচটায়। এটি উপস্থাপনার পাশাপাশি এতে গানও গাইবেন এই শিল্পী। পাশাপাশি অনুষ্ঠানে আরও শোনা যাবে ইয়াকুব আলী খান, শাহীন সামাদ, ইয়াসমীন মুশতারী ও সুজিত মুস্তাফার গান।
তা ছাড়া ফাতেমাতুজজোহরার উপস্থাপনায় সংগীতানুষ্ঠান ‘নীল পায়রার গান’ দেখানো হবে সন্ধ্যা সাড়ে ছয়টায় একুশে টেলিভিশনে। বৈঠকি আসরের এই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন খিলখিল কাজী।
এসএ টেলিভিশন
সুবর্ণ কাজীর উপস্থাপনায় বিনোদনমূলক প্রামাণ্য অনুষ্ঠান ‘চলচ্চিত্রে নজরুল’ দেখানো হবে বেলা ২টা ৩০ মিনিটে। এতে নজরুল পরিচালিত ও অভিনীত ছবি ধ্রুবর কিছু অংশ দেখানো হবে
বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে সাক্ষাত্কারভিত্তিক অনুষ্ঠান ‘অন্তরে মম’-এর বিশেষ পর্ব প্রচারিত হবে রাত সাড়ে ১২টায়। এতে এবারের অতিথি সুধীন দাশ
একুশে টেলিভিশন
বিশেষ নাটক নীলকণ্ঠী দেখানো হবে রাত ১০টা ১০ মিনিটে। এতে অভিনয় করেছেন মোনালিসা
বিভিন্ন সময় ধারণকৃত ফিরোজা বেগমের গাওয়া নজরুলসংগীত নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘ভালোবাসো মোর গান’ প্রচারিত হবে বিকেল সাড়ে চারটায়
এনটিভি
রাত নয়টায় জাতীয় কবি নজরুলের ‘চিঠি’ কবিতা অবলম্বনে তৈরি বিশেষ নাটক কেউ জানে না প্রচারিত হবে। এর একটি দৃশ্যে দেখা যাচ্ছে অপর্ণাকে
এটিএন বাংলা
নাদিয়া ও নাসিম অভিনয় করেছেন কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে নির্মিত নাটক ঘুমের ঘোরে। এটি দেখানো হবে রাত ১১টায়