নজরুলজয়ন্তীতে দেখতে পারেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

* সংগীতশিল্পী সুবীর নন্দীর একক সংগীতানুষ্ঠান ‘সেদিন ছিল কি গোধূলি লগন’ প্রচারিত হবে বাংলাভিশনে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে
* মাছরাঙা টেলিভিশনে রাত ৮টায় থাকছে আলোচনা অনুষ্ঠান ‘জাতীয় কবি নজরুল’। এতে অংশ নিয়েছেন খিলখিল কাজী ও খায়রুল আনাম শাকিল
* ‘শুধু সিনেমার গান’–এ আজ থাকছে নজরুলের সাহিত্য অবলম্বনে নির্মিত ছবির গান নিয়ে বিশেষ আয়োজন। দেখানো হবে বৈশাখী টেলিভিশনে বেলা ৩টা ৩০ মিনিটে
* এটিএন বাংলায় রাত ১০টা ৫৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘সাম্যের গান’। এতে গাইছেন শাফিন আহমেদ
* সংগীতশিল্পী বাপ্পা মজুমদারকে দেখা যাবে উপস্থাপক হিসেবে একুশে টেলিভিশনের ‘আমারে দেব না ভুলিতে’ অনুষ্ঠানে রাত ১০টায়
* নজরুলজয়ন্তী উপলক্ষে এনটিভিতে বেলা ১টায় দেখানো হবে নাটক তোমার পথের ধূলিতে। এতে অভিনয় করেছেন সোহানা সাবা ও সুবর্ণা মুস্তাফা