নতুন ছবিতে তৌকীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৌকীর আহমেদ
তৌকীর আহমেদ

অভিনয়শিল্পী তৌকীর আহমেদ নাটকে অভিনয়ের পাশাপাশি পরিচালনার কাজটিও করেন। চলচ্চিত্র পরিচালনায়ও সাফল্য লাভ করেছেন এই অভিনয়শিল্পী। পছন্দের গল্প পেলে চলচ্চিত্রে অভিনয়ও করেন তিনি। এরই ধারাবাহিকতায় নতুন একটি চলচ্চিত্রে অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছেন তৌকীর আহমেদ। নাম প্রার্থনা। পরিচালক তাঁরই অনুজ অভিনয়শিল্পী শাহরিয়ার নাজিম জয়।
২১ ও ২২ নভেম্বর প্রার্থনা ছবির শুটিংয়ে অংশ নেবেন তৌকীর। ছবিটিতে তাঁকে একজন চিকিৎসকের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। তৌকীর বললেন, ‘আমি অগেই বলেছি, ভালো গল্প পেলে আমি কাজ করতে চাই। সে হিসেবে প্রার্থনা ছবির ভাবনাটা আমার ভালো লেগেছে। তা ছাড়া জয় আমার খুব পছন্দের একজন ছোট ভাই। এবারই প্রথম সে সিনেমা পরিচালনা করছে। সে চাইছিল তাঁর প্রথম ছবিটিতে যেন আমি অভিনয় করি। সবকিছু মিলে ভালো লাগায় কাজটি করার সিদ্ধান্ত নিই।’
তৌকীর এখন তাঁর শ্বশুর ও অভিনয়শিল্পী আবুল হায়াতের পরিচালনায় নতুন একটি নাটকের শুটিং নিয়ে ব্যস্ত। সাক্ষাৎকার নামের এই নাটকে তৌকীর অভিনয় করছেন সুবর্ণা মুস্তাফার বিপরীতে। নাটকটিতে তৌকীর একজন সাংবাদিকের ভূমিকায় অভিনয় করছেন বলেই জানিয়েছেন।