নতুন ছবিতে তৌকীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৌকীর আহমেদ নাটকে অভিনয়ের পাশাপাশি পরিচালনার কাজটিও করেন। তবে সিনেমায় তাঁকে দেখা যায় কম। শুধু পছন্দের গল্প পেলেই চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। এবার নতুন একটি চলচ্চিত্রে অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছেন তৌকীর আহমেদ, নাম প্রার্থনা।
২১ ও ২২ নভেম্বর প্রার্থনা ছবির শুটিংয়ে অংশ নেওয়ার কথা তৌকীরের। ছবিটিতে তাঁকে একজন চিকিত্সকের চরিত্রে দেখা যাবে। তৌকীর বললেন,
‘ভালো গল্প পেলে আমি কাজ করতে চাই। সে হিসেবে প্রার্থনা ছবির ভাবনাটা আমার ভালো লেগেছে। তা ছাড়া জয় (শাহরিয়ার নাজিম) আমার খুব পছন্দের একজন ছোট ভাই। এবারই প্রথম সে সিনেমা পরিচালনা করছে। সে চাইছিল, তার প্রথম ছবিটিতে যেন আমি অভিনয় করি।’