নতুন জীবনে সুমাইয়া শিমু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিয়ের আসরে কনে সুমাইয়া শিমু l ছবি: নাসিরউদ্দীন নাসিম
বিয়ের আসরে কনে সুমাইয়া শিমু l ছবি: নাসিরউদ্দীন নাসিম

বিয়ে করেছেন অভিনয়শিল্পী সুমাইয়া শিমু। বর নজরুল ইসলাম যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকার গুলশানের একটি হোটেলে শিমুর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বিয়ের আগে প্রথম আলোর সঙ্গে আলাপে শিমু বলেন, ‘আমাদের বিয়েটা পারিবারিকভাবেই হচ্ছে। এ কারণে আমাদের খুব একটা দেখা-সাক্ষাৎ হওয়ার সুযোগ হয়নি।’
রোজার ঈদের পরদিনই ঢাকার একটি রেস্তোরাঁয় শিমু ও নজরুলের আংটি বদল হয়। গত বুধবার হয় শিমুর গায়েহলুদের অনুষ্ঠান। আজ শনিবার ঢাকার নিকুঞ্জের একটি হোটেলে হবে শিমু ও নজরুলের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। অভিনয়শিল্পী সুমাইয়া শিমু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতিবিজ্ঞান বিভাগ থেকে এমএসএস করেছেন। একই বিশ্ববিদ্যালয়ের ড্রামাটিকস বিভাগ থেকে পিএইচডি করছেন তিনি। নজরুল ইসলাম নিউজিল্যান্ডের মেসি বিশ্ববিদ্যালয় থেকে এমএস করেছেন।