নতুন ধারাবাহিক 'ছন্নছাড়া'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ছন্নছাড়া। মফস্বলের তরুণদের সংগ্রামের জীবন নিয়ে নির্মিত এ নাটকে অভিনয় করছেন দুই প্রজন্মের একঝাঁক অভিনয়শিল্পী। ১৮ অক্টোবর থেকে প্রতি মঙ্গল ও বুধবার রাত ৮টা ১৫ মিনিটে বাংলাভিশনে দেখানো হবে ধারাবাহিকটি।
মাসুম রেজার রচনা ও রাজিবুল ইসলামের পরিচালনায় এতে অভিনয় করেছেন রিচি সোলায়মান, নাঈম, ফারহানা মিলি, মৌসুমী হামিদ, তানিয়া হোসাইন, নাদিয়া মিম, রাইসুল ইসলাম আসাদ, রহমত আলী, টয়া, তৌসিফ, রজত প্রমুখ। ছন্নছাড়া বাংলাভিশনের প্রযোজনায় প্রথম ধারাবাহিক নাটক।