নতুন রূপে হুমায়ূন আহমেদের 'এই বৈশাখে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরোনো এই বৈশাখে নাটকে অপি ও মাহফুজ
পুরোনো এই বৈশাখে নাটকে অপি ও মাহফুজ

কথাসাহিত্যিক হুেমায়ূন আহমেদের গল্পে নুহাশ চলচ্চিত্রের ব্যানারে নির্মিত হয়েছিল বৈশাখের নাটক এই বৈশাখে। তাও বছর ১৭ আগে। নাটকটিতে অভিনয় করেছিলেন মাহফুজ আহমেদ ও অপি করিম। এবারের পয়লা বৈশাখে একই শিরোনামে নাটকটি পুনর্নির্মাণ করছেন হুণমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন।

নতুন এই বৈশাখে নাটকে আসিফ ও মিম
নতুন এই বৈশাখে নাটকে আসিফ ও মিম


এই বৈশাখে নাটকটি প্রচার করা হবে চ্যানেল আইয়ে। গত রোববার ঢাকার নিকেতনের একটি বাড়িতে নাটকটির শুটিং শুরু হয়। এটি নির্মাণ প্রসঙ্গে শুটিংবাড়িতে কথা হয় শাওনের সঙ্গে। বললেন, ‘গত বছরের পয়লা বৈশাখে একটি প্রেমের গল্প নিয়ে কাজ করেছি। নতুন কোনো গল্প পছন্দ না হওয়ায় হুটমায়ূন আহমেদের এই গল্পটা বেছে নিই।’ নতুন করে পুরোনো নাটক নির্মাণের ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ আছে কি? জানতে চাইলে শাওন বলেন, ‘দেড় যুগ আগে এই বৈশাখে নাটকটির পেছনে কাজ করেছিলেন একদল তরুণ। নাটকটির টাইটেলে লেখা ছিল, পরিচালনায় নুহাশ চলচ্চিত্র। হুরমায়ূন আহমেদ নাটকটি নিজে বানাননি। চ্যালেঞ্জটা হবে এইসব দিনরাত্রি কিংবা কোথাও কেউ নেই-এর মতো নাটক দ্বিতীয়বার বানানোর সময়।’
শাওনের পরিচালনায় নির্মিত এই বৈশাখে নাটকের অভিনয়শিল্পীদের মধ্যে আছেন কাজী আসিফ, মোহনা মিম, মুনমুন আহমেদ ও জুয়েল রানা।