নভেম্বরে ডলস হাউজ

ডলস হাউজ ধারাবাহিকটি বছর সাতেক আগে নিয়মিত প্রচার হতো এটিএন বাংলায়। পরিচালক ছিলেন আফসানা মিমি ও বদরুল আনাম সৌদ। ডলস হাউজ ছিল নয়জন নারীর গল্প—তাঁদের বন্ধুত্ব, আড্ডা, হাসিকান্না, ব্যক্তিগত ও পারিবারিক জীবন, দুঃখ-কষ্ট, হতাশা, সম্ভাবনা, মান-অভিমান আর খুনসুটি নিয়ে। আবার তৈরি হচ্ছে ধারাবাহিক নাটক ডলস হাউজ । এবার নাটকটি তৈরি হচ্ছে এই প্রজন্মের সাত বন্ধুর গল্প নিয়ে। নাম ডলস হাউজ ২-সাতটি তারার তিমির । চিত্রনাট্য লিখেছেন নজরুল ইসলাম। পরিচালনা করছেন আফসানা মিমি ও রাকেশ বসু। সাত বন্ধুর চরিত্রে অভিনয় করছেন সানজিদা প্রীতি, মৌটুসি বিশ্বাস, মৌসুমী হামিদ, মুমতাহিনা টয়া, শর্মিমালা, স্বর্ণা ও জয়িতা মহলানবীশ।
আগামী নভেম্বর মাসের শুরু থেকেই এটিএন বাংলায় প্রচারিত হবে ডলস হাউজ ২-সাতটি তারার তিমির । আর প্রচারিত হতে হবে সপ্তাহে পাঁচ দিন।
আফসানা মিমি জানান, ‘ডলস হাউজ ২’-এর ভাবনা হলো ‘বন্ধুত্ব’।
ধারাবাহিকটিতে আরও অভিনয় করছেন দিলারা জামান, সুবর্ণা মুস্তাফা, ইন্তেখাব দিনার, বন্যা মির্জা, আল মামুন, ফ্লোরা সরকার, মিরানা জামান প্রমুখ।