নাটকে তৌসিফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীতশিল্পী তৌসিফ এবার অভিনয় করছেন। টিভির জন্য তৈরি হচ্ছে নাটকটি। নাম ডার্ক নাইট উইন্ডচাইমস। বিদেশি গল্প অবলম্বনে এর নাট্যরূপ দিয়েছেন ও পরিচালনা করেছেন তারেক হাসান। গত বুধ থেকে শুক্রবার নাটকটির শুটিং হয়েছে রাজধানীর হাতিরঝিল ও গুলশানে।
হঠাৎ অভিনয়? তৌসিফ বললেন, ‘আমি কিন্তু গান নিয়েই আছি। অভিনয় করার কোনো ইচ্ছা বা শখ আমার নেই। পরিচালক অনেক দিন থেকে অনুরোধ করছিলেন। তাঁর অনুরোধেই কাজটি করতে রাজি হয়েছি।’
ডার্ক নাইট উইন্ডচাইমস নাটকের গল্প প্রসঙ্গে তৌসিফ জানালেন, দীর্ঘদিন পর তিনি দেশে ফিরেছেন। কাছের মানুষের জন্য দুটি উইন্ডচাইম উপহার এনেছেন। তার মধ্য থেকে একটি চুরি হয়ে যায়। এই উইন্ডচাইম উদ্ধার করতে গিয়ে নানা জটিলতা তৈরি হয়। নাটকে তৌসিফ অভিনয় করেছেন শবনম ফারিয়া ও স্পর্শিয়ার সঙ্গে।