নাটকে নদীর সঙ্গে মানুষের আত্মিক সম্পর্কের কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মায়া নদী’ নাটকের দৃশ্য। ছবি প্রথম আলো
‘মায়া নদী’ নাটকের দৃশ্য। ছবি প্রথম আলো

‘কালীদাস’ নাটকের অন্যতম চরিত্র। তার ইচ্ছে—সব কটি নদীর তীরেই নিজের পদচিহ্ন রেখে যাওয়ার। কিন্তু সে যেখানেই যায়, দেখে নদী মরে গেছে। উন্নয়নের খাতিরে সেতু আর সড়ক নির্মাণ করছে। এতে নদীর কিন্তু ক্ষতি হচ্ছে।

এমনটাই ‘মায়া নদী’ নাটকের পটভূমি। পরিচালকদের নির্বাচনের ব্যস্ত দিনের সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচার জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হয় থিয়েটারের (নাটক সরণি) ৪৬তম প্রযোজনা ‘মায়া নদী’। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মারুফ কবির।

নদীমাতৃক বাংলাদেশকে কেন্দ্র করে নাটকটির কাহিনি এগিয়েছে। বাংলার নদীগুলোর সঙ্গে মানুষের আত্মিক সম্পর্কের কথা বলা হয়েছে নাটকে। সেই সঙ্গে জলবায়ু পরিবর্তনের কারণে নদী ধ্বংস হলে বাঙালির জীবনে নেমে আসবে দুঃসহ বিভীষিকা, সেটিও উঠে এসেছে নাটকটিতে।

নাটকের নির্দেশক মারুফ কবির বলেন, ‘আমাদের প্রত্যেকের ভেতর এক নদী বাস করে। বাংলার মানুষ নদীর মায়ায় এ বদ্বীপে বুনে যায় স্বপ্নের জাল। আজ সব নদী ধ্বংসের প্রান্তসীমায়। “মায়া নদী” নাটকের মধ্য দিয়ে থিয়েটার তুলে ধরেছে এই বাংলার আবহমানতার গল্প।’

নাটকটির বিভিন্ন চরিত্র রূপায়ণ করেছেন রামেন্দু মজুমদার, ত্রপা মজুমদার, পরেশ আচার্য, রাশেদ শাওন, গোলাম শাহরিয়ার সিক্ত প্রমুখ।

‘মায়া নদী’ নাটকটি থিয়েটারের (নাটক সরণি) ৪৬তম প্রযোজনা। ছবি: প্রথম আলো
‘মায়া নদী’ নাটকটি থিয়েটারের (নাটক সরণি) ৪৬তম প্রযোজনা। ছবি: প্রথম আলো