নাটকে মিথিলা-জন একসঙ্গে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটকে জুটি হচ্ছেন অভিনেত্রী-গায়িকা মিথিলা ও গায়ক জন কবির। ঈদের জন্য নির্মীয়মাণ অ্যাংরি স্টোরি নাটকে কাজ করবেন তাঁরা। এর শুটিং হবে ৫-৭ সেপ্টেম্বর। নাটকটি একজন রাগী যুবকের গল্প। কিন্তু চলার পথে তাকে পরিবর্তন করে দেয় এক নারী।
নাটকটি নিয়ে জন কবির বলেন, ‘আমি মূলত গানের মানুষ। টুকটাক নাটকে কাজ করেছি। অ্যাংরি স্টোরি আমার পঞ্চম নাটক। সে তুলনায় মিথিলা অনেক পাকা, অনেক বড় অভিনেত্রী। তার সঙ্গে কাজ করাটা আনন্দের ব্যাপার।’
মিথিলা ও জন ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন মাসুদ আলী খান, সিয়াম আহমেদ প্রমুখ।
পরিচালক মাশরুর বান্নাহ্ জানান, ঢাকার আগারগাঁওসহ বিভিন্ন জায়গায় নাটকটির শুটিং হবে।