নাটকে সিনেমার গল্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিনেমার শুটিংয়ের গল্প নিয়ে নির্মিত হলো নাটক বিশেষ চরিত্র ভিলেন। নাটকটির গল্প লিখেছেন ও পরিচালনা করেছেন মনজুরুল আলম। চিত্রনাট্য সেরনিয়াবাত শাওনের। অভিনয় করেছেন তারিক আনাম খান, ইমন, নওশাবা আহমেদ, সুমন পাটোয়ারী, ডন, শেলি আহসান, জয়নাল জ্যাক প্রমুখ।
নাটকটির গল্প প্রসঙ্গে পরিচালক জানান, বিদ্রোহী মনসুর সিনেমার শুটিংয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। এতে চলচ্চিত্রের জনপ্রিয় একজন নায়ক ও ভিলেনের (খল অভিনেতা) গল্প তুলে ধরা হয়েছে।
কয়েক দিন ধরে নাটকটির শুটিং হয়েছে এফডিসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু জায়গায়।
পরিচালক জানালেন, নাটকটি প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে দেশ টিভিতে।