নাটকে সুমনের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ভিন্ন রকম প্রেম’ নাটকের দৃশ্য নাঈম ও শখ
‘ভিন্ন রকম প্রেম’ নাটকের দৃশ্য নাঈম ও শখ

অর্থহীন ব্র্যান্ডের ভোকাল সুমনের ‘তোমার জন্য’ গানটি বেশ জনপ্রিয়। গানটি শোনেননি এমন শ্রোতা পাওয়া কঠিন। জনপ্রিয় এই গানটি এবার ব্যবহৃত হলো ঈদের একটি নাটকে। তরুণ নির্মাতা আসিফ ইকবাল কদিন আগে শুটিং করলেন ঈদ নাটক ‘ভিন্ন রকম প্রেম’-এর। এই নাটকেই সুমন ভক্তরা শুনতে পাবেন গানটি।
গানের সঙ্গে দেখা যাবে দুই অভিনয়শিল্পী নাঈম ও শখের রসায়ন। নাটকটিতে অভিনয় করেছেন এই দুই অভিনয়শিল্পী।
নির্মাতা আসিফ ইকবাল বললেন, ‘নাটকের গল্পের সঙ্গে গানটি একদম মানানসই। তাই গানটি নেওয়া হয়েছে। এ জন্য সুমন ভাইয়ের কাছ থেকে অনুমতিও নেওয়া হয়েছে।’
ক্যাম্পাস, বন্ধুত্ব, প্রেম, সম্পর্কের ভুল-বোঝাবুঝি—এগুলো ঘিরেই ‘ভিন্ন রকম প্রেম’ নাটকের গল্প। ঈদ অনুষ্ঠানমালায় ষষ্ঠ দিনে এটি প্রচার হবে মাছরাঙা টিভিতে।