নাটকে সেই রাতের খণ্ডচিত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও বাংলাদেশ টেলিভিশনের নাটকে নিয়মিত হচ্ছেন নাট্যকার মান্নান হীরা। আজ প্রচারিত হবে তঁার লেখা সেই রাত নামের একটি নাটক। একাত্তর সালের ২৫ মার্চের কালরাতের খণ্ডচিত্র নিয়ে এ নাটক তৈরি হয়েছে। সেই রাত প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে আজ রাত আটটার সংবাদের পর। নাটকটির প্রযোজক কামালউদ্দীন। এতে যঁারা অভিনয় করেছেন, তাঁদের মধ্যে আছেন সাদেক বাচ্চু, আফরোজা বানু, অভি, স্বপ্না ও আমিন আজাদ। এ নাটকের মধ্য দিয়ে দীর্ঘদিন পর বাংলাদেশ টেলিভিশনের জন্য লেখা নাটকে নিয়মিত হলেন তিনি।
এ ব্যাপারে মান্নান হীরা বলেন, ‘মাঝে কিছু সময় বাংলাদেশ টেলিভিশনের নাটকে অনিয়মিত ছিলাম। তবে এখন বেশ কিছু নাটক নিয়ে আবারও কাজ করেছি।’ মান্নান হীরা জানিয়েছেন, এখন থেকে নিয়মিত তঁার নাটক দেখা যাবে বাংলাদেশ টেলিভিশনে।