নায়িকার জীবনের গল্প নিয়ে 'সিনেমাওয়ালা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিনেমাওয়ালা নাটকের একটি দৃশ্য
সিনেমাওয়ালা নাটকের একটি দৃশ্য

একজন নায়িকার জীবনের গল্প, তার উত্থান-পতন ও চারপাশের মানুষকে ঘিরে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘সিনেমাওয়ালা’। রচনা ও পরিচালনা করেছেন সুমন আনোয়ার। নাটকটির প্রচার শুরু হচ্ছে আগামীকাল থেকে, এনটিভিতে। নাটকটির গল্প প্রসঙ্গে পরিচালক সুমন আনোয়ার বললেন, ‘স্কুলজীবনে বিয়ে হওয়া স্বামীর ডিভোর্স লেটার হাতে নিয়ে ঢাকা গ্র্যাজুয়েশন করতে আসে হেনা। কলেজ শেষ করে বাকি সময়টা কাটে টিউশন করে। একদিন পত্রিকার একটা সুন্দরী প্রতিযোগিতার বিজ্ঞাপন দেখে এসএমএস করে সেখানে। মাস ছয়েক পর সেই সুন্দরী প্রতিযোগিতার সেরা সুন্দরী হয় হেনা, তারপর নাটক, বিজ্ঞাপন এবং ইদানীং

সিনেমাওয়ালা নাটকের একটি দৃশ্য
সিনেমাওয়ালা নাটকের একটি দৃশ্য

চলচ্চিত্রে অভিনয় করে বছর পাঁচের মধ্যেই বিনোদন জগতের আলোচিত নায়িকা হয়ে ওঠে সে। নিজেই নিজের নাম রাখে হীরা। এই হীরা রুপি হেনাকে নিয়েই এগিয়ে চলে নাটকের গল্প।’

নাটকটিতে অভিনয় করেছেন প্রভা, শ্যামল মওলা, আজাদ আবুল কালাম, শাহেদ শরীফ খান, ফারহানা মিলি, সুষমা সরকার, মৌসুমী হামিদ, তানজিকা আমিন, শাহেদ আলী, আরফান আহমেদ, পুনম হাসান, সোনিয়া হোসেন, মীম, শাহানা সুমী প্রমুখ। এটি প্রচারিত হবে প্রতি সোম ও মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে।