নিজের চরিত্রে হাবিবুল বাশার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাট হাতে অনেক বলই পাঠিয়েছেন সীমানার বাইরে। এবার অভিনয়ের মাঠেও ঠিকঠাক ব্যাট চালাতে চাইছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। টিভি পর্দায় দেখা মিলবে তাঁর। কিছুদিন আগে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক শূন্য জীবন। এখানে নিজের চরিত্রেই অভিনয় করেছেন সাবেক এই খেলোয়াড়। অভিনয় প্রসঙ্গে বললেন, ‘আসলে এটা হঠাৎ করেই হয়ে গেল। এর আগে একটা খণ্ডনাটকে অভিনয় করেছিলাম। ধারাবাহিকে এবারই প্রথম।’ শূন্য জীবন ধারাবাহিকটির গল্প লিখেছেন কনা রেজা। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মেহেদী বিন আশরাফ। আজ থেকে প্রতি বুধ ও বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিকটি।
হাবিবুল বাশার এর আগে পাসওয়ার্ড নামে একটি এক ঘণ্টার নাটকে অভিনয় করেছিলেন।