প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যানেল নাইনে ঈদের দিন রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে একক নাটক নীল ছকে আঁকা প্রেম আর কিছু অনুভূতি। ইউসুফ আলীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন নুজহাত আলভী আহমেদ। এতে অভিনয় করেছেন সজল, মোনালিসাসহ অনেকে।
পুরোনো বইয়ের দোকানে ছেলেটা একটা বই বিক্রি করে দেয়। আর এটাই ছেলেটার ধান্দা। কারণ, কালেভদ্রে কোনো মেয়ে যদি টোপটা গেলে, তাহলেই ছেলেটার ছক্কা! নিতা পড়াশোনা শেষ করে একটা চাকরি পেয়েছে। আপাতত চাকরি আর বইপড়া—এই দুই নিয়েই নিতার জীবন। সেদিন পুরোনো বইয়ের দোকানে একটা বই কিনতে গিয়ে বইয়ের প্রথম পাতা উল্টেই নিতার মুখ ফ্যাকাশে হয়ে যায়। অদ্ভুত ভালো লাগার মতো কিছু পঙ্ক্তি। এই পঙ্ক্তিগুলো রাতুলের ফাঁদ, আর নাম্বারটি সেই ফাঁদের টোপ।