নোবেলের সঙ্গে উপস্থাপনায় মুনমুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোবেল,মুনমুন
নোবেল,মুনমুন

শেষ হচ্ছে রন্ধনশিল্পী খুঁজে বের করার রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী ১৪২২’। আজ মঙ্গলবার রাত আটটায় মাছরাঙা টেলিভিশনে এই অনুষ্ঠানের গ্র্যান্ড ফিনালে প্রচারিত হবে। সেরা তিন রাঁধুনির মধ্য থেকে একজন আজ জিতবেন সর্বোচ্চ পুরস্কার।
স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের আয়োজনে ‘সেরা রাঁধুনী’র এটি চতুর্থ আসর। শুরু থেকেই এই আয়োজনের উপস্থাপক হিসেবে আছেন রুমানা মালিক মুনমুন। আজ চূড়ান্ত পর্বে মুনমুনের সঙ্গে উপস্থাপক হিসেবে আরও দেখা যাবে মডেল ও অভিনেতা নোবেলকে। রাঁধুনিদের চূড়ান্ত লড়াই ও ফলাফল ঘোষণার ফাঁকে ফাঁকে থাকবে নাচের পরিবেশনাও। আজকের গ্র্যান্ড ফিনালে নিয়ে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের বিপণন ব্যবস্থাপক ইমতিয়াজ ফিরোজ বলেন, ‘আজকের গ্র্যান্ড ফিনালেতে থাকছে অনেক আকর্ষণীয় সব মোড়। বিভিন্ন ধরনের পরিবেশনার পাশাপাশি আগের পর্বগুলোর মতো আজও রাঁধুনিরা রাঁধবেন এবং তা পরিবেশন করবেন বিচারক ও ফিনালে উপভোগ করতে আসা দর্শকদের মধ্যে। আগের পর্বগুলো এবং আজকের ফিনালের ফলাফল মিলিয়ে পাওয়া যাবে এবারের সেরা রাঁধুনিকে।’