নোবেলের একমাত্র নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোবেল। ফাইল ছবি
নোবেল। ফাইল ছবি

মডেল ও অভিনেতা নোবেল এই ঈদে অভিনয় করেছেন একটি মাত্র নাটকে। বললেন, পেশাগত ও পারিবারিক কাজের চাপে এবারের ঈদের জন্য বেশি নাটকে কাজ করতে পারেননি। তাই নোবেল-ভক্তরা একটি নাটকেই খুঁজে পাবেন তাঁদের প্রিয় মডেল ও অভিনেতাকে। নাটকটি দেখানো হবে আজ এনটিভিতে। নাটকের নাম ‘তুমি আমাকে বলোনি’।
মাহফুজ আহমেদের পরিচালনায় এই নাটকে নোবেলের পাশাপাশশি দেখা যাবে মাহফুজ ও অপি করিমকে। মারুফ রেহমানের লেখা এই নাটক প্রচার হবে আজ (শনিবার) রাত ৮টা ৫মিনিটে। নোবেল বলেন, স্বামী-স্ত্রীর খুব স্বাভাবিক কিছু গল্প নিয়েই নাটকটি তৈরি। তাদের মাঝখানের স্বাভাবিক না বলা কথাগুলো, এক সময় অনেক বড় বাঁক নিয়ে আস্তে পারে জীবনে- ‘তুমি আমাকে বলোনি’-তে সেটাই দেখানো হয়েছে নাটকীয়ভাবে।