পরিচালনায় মিঠু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিঁপড়াবিদ্যা সিনেমার অভিনেতা নূর ইমরান মিঠু এবার পরিচালকের খাতায় নাম লেখালেন। ধ্রুব কায়েসের সঙ্গে নিজের লেখা এক ঘণ্টার নাটক ডানা নেই, উড়ে যাওয়া যৌথভাবে নির্মাণ করেছেন তিনি। পরিচালনার পাশাপাশি নাটকটিতে অভিনয়ও করেছেন নূর ইমরান। দিহান, সেলিম রেজা ও ইকবাল হোসেনও অভিনয় করেছেন এই নাটকে। নূর ইমরান বলেন, ‘অনেক দিনের স্বপ্ন ছিল নাটক নির্মাণের। তারই বাস্তবায়ন হলো এবার।’
ডানা নেই, উড়ে যাওয়ার শুটিং হয়েছে ঢাকা ও এর আশপাশের এলাকায়। গল্পটি প্রসঙ্গে পরিচালক বলেন, ‘পুরো গল্পটা এখনই বলতে চাই না। তবে এতটুকু বলতে পারি, গল্পের বিষয়বস্তু নিজ নিজ পেশাকে ভালোবাসা এবং যার যার জায়গায় কাজ করে যাওয়াকে কেন্দ্র করে।’
নাটকটি সম্পাদনার কাজ শেষ হয়েছে। শিগগিরই এটি প্রচারিত হবে।