পাঁচ রকম নিশো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দরবেশ, পাগল—এ রকম পাঁচ চরিত্রে অভিনয় করেছেন নিশো
দরবেশ, পাগল—এ রকম পাঁচ চরিত্রে অভিনয় করেছেন নিশো

একটি দুটি নয়, একই নাটকে পাঁচ চরিত্রে অভিনয় করলেন নিশো। কখনো দরবেশ, কখনো পাগল, কখনো ভণ্ড-প্রতারক, কখনো বসের সেক্রেটারি আবার কখনো একজন সাধারণ মানুষ। নাটকটির নাম ভণ্ড যুগল। এটি লিখেছেন নোমান আর পরিচালনার কাজটি করেছেন মিলন ভট্টাচার্য। একই নাটকে এতগুলো চরিত্রে অভিনয় প্রসঙ্গে নিশো বললেন, ‘নাটকটিতে পাঁচ-ছয়জনের একটি দল থাকে। ডা. এজাজের নেতৃত্বে এই দলটি বিভিন্ন ধরনের প্রতারণার কাজ করে। এ জন্যই এতগুলো চরিত্রের আশ্রয় নিতে হয়েছে।’

দরবেশ, পাগল—এ রকম পাঁচ চরিত্রে অভিনয় করেছেন নিশো
দরবেশ, পাগল—এ রকম পাঁচ চরিত্রে অভিনয় করেছেন নিশো

কিন্তু একসঙ্গে এতগুলো চরিত্রে নিজেকে কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছেন বলে মনে করেন? ‘মানুষের জীবন থেকেই অভিনয় শেখা। আমাদের বাস্তব জীবনেও চারপাশে এ ধরনের চরিত্র অহরহ দেখা যায়। অভিনয় যেহেতু করি, তাই সবকিছুরই জানার আগ্রহ আমার সব সময়ই আছে। আমি বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে মিশি। রাস্তায় চলতে চলতে অনেক সময়ই এ ধরনের চরিত্রগুলোর সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। ফলে চরিত্রগুলো করতে তেমন কোনো সমস্য হয়নি।’