পাঁচ সংগীতশিল্পীর 'নক্ষত্রের ফুল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘নক্ষত্রের ফুল’ অনুষ্ঠানে শোনা যাবে এই পাঁচ শিল্পীর গান
‘নক্ষত্রের ফুল’ অনুষ্ঠানে শোনা যাবে এই পাঁচ শিল্পীর গান

পাঁচজন সংগীতশিল্পীর গান নিয়ে এটিএন বাংলায় প্রচারিত হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘নক্ষত্রের ফুল’। এ শিল্পী তালিকায় আছেন সাবিনা ইয়াসমিন, সৈয়দ আব্দুল হাদী, এন্ড্রু কিশোর, সুবীর নন্দী এবং ভারতের শুভমিতা ব্যানার্জি। এই পাঁচ শিল্পী গাইবেন নতুন পাঁচটি গান। গানগুলোর কথা লিখেছেন দর্পণ কবির। সুর করেছেন এস এম শামীম এবং সংগীত পরিচালনায় ছিলেন শেখ সাদী খান।
তবে শুধু গানই নয়, অনুষ্ঠানটির পরিচালক সাঈদ তারেক জানালেন, ‘প্রতিটি গানের সঙ্গেই আছে মিউজিক ভিডিও। এসব মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন বেশ কয়েকজন অভিনয়শিল্পী। মিউজিক ভিডিওগুলোর শুটিং হয়েছে কক্সবাজারের বিভিন্ন লোকেশনে।’
অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মুনমুন। ‘নক্ষত্রের ফুল’ অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামীকাল এটিএন বাংলায় রাত ১০টা ৫৫ মিনিটে।