পাতার বাঁশিতে মিজান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাজনুন মিজান
মাজনুন মিজান

অভিনেতা মাজনুন মিজানকে দেখা যাবে একটি গানের ভিডিওতে। বেলাল খান ও সাবরিনার দ্বৈতকণ্ঠে গাওয়া ‘পাতার বাঁশি’ গানে মডেল হয়েছেন তিনি। তাঁর সঙ্গে আরও রয়েছেন মডেল রানী আহাদ। রোমান্টিক এই গানে দেখা যাবে দুই শিল্পীকেও।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ভুবন মাঝি চলচ্চিত্রের একটি চরিত্রে অভিনয় করেছেন মাজনুন মিজান। নাটক-সিনেমার পর তাঁর অভিনয় ক্যারিয়ারে যুক্ত হলো গানের ভিডিওতে কাজের অভিজ্ঞতা। নিজেকে এখন নতুন করে আবিষ্কারের আনন্দ উপভোগ করছেন তিনি।

‘পাতার বাঁশি’ গানটির সংগীতায়োজন করেছেন জে কে মজলিশ, ভিডিও পরিচালনা করেছেন তপু খান। গত শুক্রবার ভিডিওটি ইউটিউবে অবমুক্ত করেছে সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি। গানটির অডিও শোনা যাবে জিপি মিউজিকেও।