পাবলিক বাসে প্রতিদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এজাজুল ইসলাম
এজাজুল ইসলাম

তিনি চিকিৎসক, তিনি অভিনেতা। তিনি দািম গািড়তে চড়বেন এটাই স্বাভাবিক। কিন্তু না, জনপ্রিয় অভিনেতা এজাজুল ইসলাম এখনো চড়েন পাবলিক বাসে। পাবলিক বাসে করেই বাসা থেকে যান শুটিং স্পটে, যান নিজের চেম্বারে। পাবলিক বাসে ওঠার ব্যাপারটি তাঁর কাছে বেশ উপভোগ্য। বলেন, ‘আমার বাসা ধানমন্ডির ২৭ নম্বরে। এখান থেকে সরাসরি বাসে করে উত্তরা ও গাজীপুরের বিভিন্ন শুটিং স্পটে যাই। যেদিন শুটিং থাকে না সেদিন যাই গাজীপুর চৌরাস্তায় আমার চেম্বারে।’
শুধু তাই নয়, শুটিং থেকে ফেরেনও একইভাবে। পাবলিক বাসে ওঠার ব্যাপারটি তাঁর কাছে খুব আনন্দদায়ক। ‘বাসে উঠলেই আমি বুঝতে পারি কোন নাটক বা সিনেমা দর্শক দেখেছে, কোনটা দেখেনি। কারণ, বাসে ওঠার পর আমার অভিনীত নাটক-সিনেমা নিয়ে আলোচনা শুরু হয়। বাসযাত্রীরা হাসাহাসি করেন আমার অভিনীত চরিত্র নিয়ে। অনেকে আমার সঙ্গে ছবি তোলেন। পাশে বসার অনুরোধ করেন। বলতে পারেন আমার অভিনীত বেশির ভাগ টিআরপি রেটিং বুঝতে পারি বাসে উঠে।’
এজাজুল জানালেন, মারুতি ব্র্যান্ডের দুটি গাড়ি আছে তাঁর। কিন্তু গাড়িতে খুব বেশি ওঠা হয় না। হাসতে হাসতে বললেন, ‘সন্তান ও স্ত্রীর কাজ শেষে যদি ভাগে পাই তখন উঠি।’