পিয়া সকালে ঢাকায়, সন্ধ্যায় খুলনায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিয়া
পিয়া

ঈদের ছুটির অখণ্ড অবসরে কী নিয়ে ব্যস্ত ছিলেন তারকারা? ‘ক্রিং ক্রিং’ বিভাগে তাঁরা বলেছেন তাঁদের ঈদ উদ্যাপনের গল্প
বেশ হট্টগোল চারপাশে। শ্বশুরবাড়িতে একেবারে আদর্শ বউয়ের মতো সামলাচ্ছেন সব কাজ। কোরবানির সময় সবকিছু দেখভালের দায়িত্ব বউয়ের ওপর চেপেছে। আর সেসব দায়িত্ব দিব্যি সামলেও নিয়েছেন পিয়া। অনেক কাজের মাঝে হাসিমুখে আবার সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন।
পিয়া বলেন, ‘এই ঈদে ব্যস্ততা বরাবরই বেশি থাকে। বাইরের ব্যস্ততার চেয়ে বাড়ির কাজগুলো এ সময় বেশি তাড়া দেয়। কিন্তু এই ব্যস্ততার মধ্যেই তো ঈদের আনন্দ রয়েছে।’
পিয়ার কণ্ঠে একধরনের তাড়া। কিসের তাড়া? পিয়া জানান, কোরবানির এই কাজ সামলে তিনি যাবেন খুলনায়। বাবা-মায়ের সঙ্গে ঈদের আরেক পর্ব কাটাতে। সেখানে গিয়ে পরিবার, আত্মীয়স্বজন, রান্না আর শুভেচ্ছা বিনিময়। সব মিলিয়ে ঈদ আনন্দের প্রতিটি ধাপই পিয়া উপভোগ করবেন পুরোদমে।