পুতুলঘরে সুবর্ণা মুস্তাফা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডলস হাউস ২: সাতটি তারার তিমির নাটকের দৃশ্যে সুবর্ণা মুস্তাফা
ডলস হাউস ২: সাতটি তারার তিমির নাটকের দৃশ্যে সুবর্ণা মুস্তাফা

ডলস হাউস নাটকটি অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার কাছে বিশেষ কিছু। কারণ, এর প্রথম কিস্তিতে তিনি কাজ করেছিলেন তাঁর প্রিয় কিছু সহকর্মীর সঙ্গে। যাঁদের মধ্যে ছিলেন মিতা চৌধুরী, শম্পা রেজা, ওয়াহিদা মল্লিক জলি, চিত্রলেখা গুহ, ত্রপা মজুমদার, ফারহানা মিঠু, সাবেরী আলম ও বিজরী বরকতুল্লাহ। সেই আবহেই তিনি ফিরে যাচ্ছেন আবার। তবে পুরোনো রূপে আর পুরোনো সহকর্মীদের সঙ্গে নয়। ডলস হাউস ২: সাতটি তারার তিমির নাটকের নতুন বাসিন্দাদের সঙ্গে দেখা যাবে সুবর্ণা মুস্তাফাকে।
শনিবার ডলস হাউস ২: সাতটি তারার তিমির নাটকের ২০তম পর্ব থেকে সুবর্ণা মুস্তাফাকে দেখা যাবে। তাঁর চরিত্রের নাম ‘স্বাতী’। নাটকে তাঁকে সাতটি তারার এক তারা ‘সাগুফতা’র (মৌটুসী বিশ্বাস) মায়ের ভূমিকায় দেখা যাবে। চরিত্রটি নিয়ে তিনি বলেন, ‘স্বাতী একজন স্বাধীনচেতা নারী। মেয়ের সঙ্গে তাঁর সম্পর্কটা বেশ নাজুক। দ্বন্দ্ব আর কলহের।’ ডলস হাউস-এর নতুন সদস্যদের ব্যাপারে সুবর্ণার মন্তব্য, ‘অবশ্যই ডলস হাউস-এর প্রথম সংস্করণটি আমার কাছে বিশেষ কিছু হয়ে থাকবে। নতুন এই নাটক নিয়ে বলব, এতে অধিকাংশ শিল্পীই নতুন। তাদের এখনো শেখার অনেক কিছু আছে। তাঁদের জন্য আমার শুভ কামনা থাকবে সব সময়। এই নাটকটি হবে তাঁদের জন্য একটি পরীক্ষার মতো। সাফল্যের সঙ্গে এটি উৎরে গেলে তাঁরা ভবিষ্যতে ভালো করতে পারবে।’
আফসানা মিমির ভাবনায় ডলস হাউস ২: সাতটি তারার তিমির নাটকটি যৌথভাবে পরিচালনা করছেন আফসানা মিমি ও রাকেশ বসু। এটি রচনা করেছেন নজরুল ইসলাম। প্রতি শনি থেকে মঙ্গলবার রাত ১০টা ৫৫ মিনিটে নাটকটি এটিএন বাংলায় প্রচার হয়।