পূর্ণ থেকে স্বল্পদৈর্ঘ্য...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিলয় ও শখ
নিলয় ও শখ

বড় পর্দার জন্য তৈরি হয়েছিল পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ও পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ২ চলচ্চিত্র দুটি। এবার ওই দুটি ছবির নির্মাতা সাফিউদ্দিন সাফি ছোট পর্দার জন্য নির্মাণ করছেন নাটক স্বল্পদৈর্ঘ্য প্রেম কাহিনি। পরিচালকের গল্পভাবনায় নাটকটি লিখেছেন ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি’ সিরিজের কাহিনি ও চিত্রনাট্যকার রুম্মান রশীদ খান। স্বল্পদৈর্ঘ্য প্রেম কাহিনির মূল চরিত্রে অভিনয় করছেন নিলয় ও শখ।
গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে ঈদের এই নাটকের শুটিং। চলচ্চিত্র নির্মাতা সাফির কাছে হঠাৎ নাটক নির্মাণে আগ্রহী হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘টেলিভিশনের জন্য এটি আমার প্রথম কাজ। টিভি চ্যানেল থেকে কাজটি করার অনুরোধ এলে আর ফেলতে পারিনি।’
গতকাল শুটিংয়ে যোগ দিয়ে শখ বলেন তাঁর স্বল্পদৈর্ঘ্য প্রেম কাহিনির অভিজ্ঞতার কথা। তিনি বললেন, ‘সাফি ভাইয়ের সঙ্গে কাজ করতে এসে মনে হচ্ছে সিনেমার শুটিংয়ে এসেছি। পুরো আবহটা তেমনই। আশা করছি টিভিতে কাজটি দেখে দর্শকদেরও এমন অভিজ্ঞতা হবে!’
পরিচালক জানান, আগামী ঈদে এশিয়ান টিভিতে নাটকটি প্রচারের সম্ভাবনা রয়েছে।