প্রাণ যখন অনন্ত জলিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাণ রায়।
প্রাণ রায়।

প্রেমিকার স্বপ্নের নায়ক অনন্ত জলিল। তঁাকে ঘিরেই তঁার যত ধ্যানজ্ঞান। ঘরজুড়ে সেই স্বপ্নের নায়কের ছবি আর পোস্টার। এ অবস্থায় কি আর প্রেম হয়! এ রকম অনন্ত-ভক্ত প্রেমিকার জন্য অনন্ত সাজাই প্রেমের জন্য সহায়ক। তা-ই করলেন প্রাণ রায়। প্রেমিকা নওশাবাকে মুগ্ধ করতে সাজলেন অনন্ত জলিল। তবে এটা বাস্তবে নয়, নাটকে।
এসএ টিভিতে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক কাম টু দ্য পয়েন্ট। এখানেই এমন চরিত্রে দেখা যাবে প্রাণ রায়কে। অনন্ত জলিলের সাজ-পোশাকে অভিনয় প্রসঙ্গে বলেন, ‘খুব আনন্দ নিয়ে কাজটি করেছি। চরিত্রে পুরোপুরি অনন্ত জলিলকে নকল করা হয়েছে। তাঁর পোশাক থেকে শুরু করে স্টাইল পর্যন্ত। তবে অনন্ত জলিল সাজার পরে প্রেমিকা নওশাবার মন পেয়েছি কি না, তা জানতে হলে চোখ রাখতে হবে টিভি পর্দায়।’