প্রেম জাগিয়ে দেয় যে নূপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘নূপুর’ নাটকে অভিনয় করেছেন সোহানা সাবা ও রিয়াজ
‘নূপুর’ নাটকে অভিনয় করেছেন সোহানা সাবা ও রিয়াজ

গল্পটায় একটা নূপুর আছে। যে নূপুর বারবার মনে করিয়ে দেয় পুরোনো স্মৃতি। উসকে দেয় প্রেম। এমন একটি গল্প নিয়েই নির্মিত হয়েছিল নাটক ‘নূপুর’। ‘হয়েছিল’ বলার কারণ, আজ নাটকটি প্রচারের দিন। নির্মাতা মাহমুদ দিদার নির্মাণ করেছেন নাটকটি। তবে তবারক হোসেন ভূঁইয়ার গল্পে ‘নূপুর’-এর চিত্রনাট্য করেছেন জাকারিয়া সৌখিন। অভিনয় করেছেন রিয়াজ, সোহানা সাবা ও মাজনুন মিজান।

নাটকটির গল্প প্রসঙ্গে দিদার বললেন, ‘শুভ্র আর বর্ষার মধ্যে অনেক দিনের প্রেম। কোনো এক অজ্ঞাত কারণে শুভ্র প্রেমটা ভেঙে দেয়। বর্ষার জেদ চাপে। সে ইচ্ছে করেই এলাকার প্রভাবশালী যুবক মান্নার সঙ্গে প্রেমের ভান করে। কিন্তু শুভ্রর কাছে থাকা একটা সোনালি নূপুর বারবার মনে করে দেয় পুরোনো স্মৃতি।’
এটুকু বলেই থামলেন নির্মাতা। জানালেন, আজ রাত নয়টায় এনটিভিতে চোখ রাখলেই দেখা যাবে বাকিটা।