প্রেমের জন্য অনন্ত জলিল হলেন প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাণ রায় সাজলেন অনন্ত জলিল
প্রাণ রায় সাজলেন অনন্ত জলিল

প্রেমিকার স্বপ্নের নায়ক অনন্ত জলিল। তাঁকে ঘিরেই যত ধ্যান-জ্ঞান। ঘরজুড়ে সেই স্বপ্নের নায়কের ছবি আর পোস্টার। এ অবস্থায় কি আর প্রেম হয়! এ রকম অনন্ত-ভক্ত প্রেমিকার জন্য একমাত্র অনন্ত জলিল সাজাটাই তখন প্রেমের জন্য সহায়ক। ঠিক তাই-ই করলেন প্রাণ রায়। প্রেমিকা নওশাবাকে মুগ্ধ করতে সাজলেন অনন্ত জলিল। তবে এটা বাস্তবে নয়, নাটকে। মানিক মানবিকের পরিচালনায় এসএ টিভিতে প্রচারিত হচ্ছে ধারাবাহিক কাম টু দ্য পয়েন্ট । এখানেই এমন চরিত্রে দেখা যাবে প্রাণ রায়কে।

অনন্ত জলিলের সাজ পোশাকে অভিনয় প্রসঙ্গে বলেন, ‘খুব আনন্দ নিয়ে কাজটি করেছি। চরিত্রে পুরোপুরি অনন্ত জলিলকে নকল করা হয়েছে। তাঁর পোশাক থেকে শুরু করে স্টাইল পর্যন্ত। তবে অনন্ত জলিল সাজার পরে প্রাণ শেষ পর্যন্ত প্রেমিকা নওশাবার মন পেয়েছেন কি না, তা জানতে হলে চোখ রাখতে হবে পর্দায়।’