পড়তে দেশের বাইরে গেলেন ফারিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারিয়া  শাহ্‌​রীন
ফারিয়া শাহ্‌​রীন

মাস দুয়েক আগে ঘোষণা দিয়েছিলেন আর অভিনয় করবেন না। কথা রেখেছেন অভিনয়শিল্পী ফারিয়া শাহ্রীন। অভিনয় ছেড়ে এবার পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়েছেন। মিডিয়া মার্কেটিং বিষয়ে পড়তে গত মঙ্গলবার দুপুরে মালয়েশিয়ায় গেছেন তিনি। ফারিয়া জানান, মালয়েশিয়ার কুয়ালালামপুর এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশনে মিডিয়া মার্কেটিং বিষয়ের ওপর স্নাতকোত্তর করবেন তিনি।
কুয়ালালামপুর থেকে মুঠোফোনে ফারিয়া বলেন, ‘যেহেতু অভিনয় করছি না, তাই ক্যামেরার পেছনে কাজ করার ইচ্ছা এখন। এ কারণেই মিডিয়া মার্কেটিং বিষয় নিয়ে পড়ব। এখন শুধুই পড়াশোনা। পড়া ছাড়া আর কিছু ভাবছি না।’
ফারিয়া জানান, মালয়েশিয়াতে এক বছরের কোর্স শেষ করে পরের বছর উচ্চতর পড়াশোনার জন্য যুক্তরাজ্যে যাওয়ার ইচ্ছা আছে তাঁর।